সিলেট ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মে ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেট সিটি করপোরশনের (সিসিক) ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আশিক আহমদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশিক দক্ষিণ সুরমার মোমিনখলার আলী ভবনের মৃত মো. তমজিদ আলীর ছেলে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থাকায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনার একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, আশিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
(সুরমামেইল/এমকে)
Design and developed by ওয়েব হোম বিডি