রাজনীতিকে বিদায় জানালেন বিশ্বনাথ উপজেলা আ’লীগ নেতা

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

রাজনীতিকে বিদায় জানালেন বিশ্বনাথ উপজেলা আ’লীগ নেতা

Manual7 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :
পারিবারিক সমস্যা দেখিয়ে রাজনীতিকে আজীবনের জন্য বিদায় জানালেন সিলেটের বিশ্বনাথ উপজেলার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. নুরুল হক।

 

শনিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

 

Manual6 Ad Code

নুরুল হক উপজেলার জানাইয়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

Manual2 Ad Code

 

আওয়ামী লীগ নেতা নুরুল হক বলেন, বিগত দিনে রাজনীতি করা কালে কারো সঙ্গে কোনো অন্যায় জুলুম করিনি। নিজের অজান্তে কারো সঙ্গে কোনো অন্যায় করলে তারও ক্ষমা চাই।

 

Manual3 Ad Code

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ১৯৯৫ সাল থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্বে। পারিবারিক নানা সমস্যার কারণে দলীয় পদ-পদবি থেকে আমি অব্যাহতিসহ রাজনীতি থেকে চির বিদায় নিচ্ছি। আমি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবো না। তাই দলীয় কার্যক্রমের জন্য আমার সঙ্গে যোগাযোগ না করার জন্য আহ্বান জানাই।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code