সিলেট ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, মে ৭, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৫৫ লক্ষ টাকার ভারতীয় চোরাইপণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিব)।
৪৮ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (০৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেটের সীমান্তবর্তী প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, ডিবিরহাওর বিওপি এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমান ভারতীয় লেহেঙ্গা, স্কিন শাইন ক্রিম, গোমেলা ক্রিম, রূপ জি ক্রিম, নিভিয়া সফট ক্রিম, ভিট হেয়ার রিমোভাল ক্রিম, সানগ্লাস, জিরা, চিনি, ফুচকা, সুপারি, থ্রি পিস, ফ্রগ, বাচ্চাদের এ্যাঞ্জেল, লুঙ্গি, ওড়না, মহিষ, চকলেট, সাবান, আইবল ক্যান্ডি, বাসমতি চাল, বিস্কুট এবং মদ আটক করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫৫ লক্ষ ৬৯ হাজার ৫৯৫ টাকা।
এ বিষয়ে সিলেট ৪৮ ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।
(সুরমামেইল/জেআই)
Design and developed by ওয়েব হোম বিডি