‘পুশ ইন’র ঘটনায় মৌলভীবাজার সীমান্তে বাড়তি নজরদারি, চেকপোস্ট

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

‘পুশ ইন’র ঘটনায় মৌলভীবাজার সীমান্তে বাড়তি নজরদারি, চেকপোস্ট

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে পুলিশ বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশ ইন সহ যেকোনো ধরনের উস্কানীমূলক তৎপরতা চালালে সেটা প্রতিহত করার পুর্ণ প্রস্তুতি রাখা হয়েছে এমন দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

 

Manual7 Ad Code

এদিকে মৌলভীবাজারে বৃহস্পতিবার (০৮ মে) পর্যন্ত অর্ধশতাধিক অনুপবেশকারীকে আটক করা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর জানা যাচ্ছে। এর মধ্যে বুধবার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে নারী পুরুষ-শিশুসহ ১৫ জনকে পুশ ইন করে বিএসএফ।


।আরও পড়ুন


স্থানীয়দের দাবি, ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দামামার মধ্যে তাদের সীমান্তের ওপার থেকে পুশ ইন করেছে বিএসএফ।

 

স্থানীয় সুত্র জানায়, বুধবার (৭ মে) সকালে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে বিজিবি আটক করে বলে জানান মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল।

 

তিনি বলেন, বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জন লোককে আটক করে। এর মধ্যে নয়জন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।

 

Manual7 Ad Code

শিব নারায়ণ শীল আরও বলেন, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবা জানান- তারা ভারতের আসামে বসবাস করছিলেন। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফ তাদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে ‘পুশইন’ করে।

Manual2 Ad Code

 

এদিকে জেলার কমলগঞ্জ উপজেলা ধলই সীমান্ত দিয়ে ১৫ জন, বড়লেখা উপজেলার পাল্লাতল, লাতু সীমান্ত ও কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে প্রায় ৯০ জন অনুপ্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে।

Manual3 Ad Code

 

এসব ঘটনায় সীমান্ত এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

 

এ ব্যাপারে জানতে বিজিবি ৪৬ ব্যাটালিয়ন শ্রীমঙ্গলের সরকারি নম্বরে বৃহস্পতিবার কয়েকবার ফোন দিলেও সাড়া মেলেনি।

 

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) এ কে এইচ জাহাঙ্গীর হোসাইন এ বিষয়ে জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনামতে সীমান্ত এলাকায় আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছি।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code