গোয়াইনঘাটে কৃষক হত্যার ১৫ বছর পর তিন ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৫

গোয়াইনঘাটে কৃষক হত্যার ১৫ বছর পর তিন ভাইয়ের যাবজ্জীবন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাটে কৃষক তেরা মিয়া (৩০) হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

Manual3 Ad Code

সোমবার (১৯ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ঝলক রায় এ রায় দেন।

 

Manual5 Ad Code

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওরের আব্দুল কাদির, আব্দুল নূর ও আব্দুল জলিল। এ ছাড়া অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডপ্রাপ্তদের অপর দুই ভাই আব্দুল শুক্কুর ও রহমত উল্লাহকে।

 

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. খালেদ আহমদ। তিনি বলেন, মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

 

আদালত সূত্রে জানা গেছে, গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওর গ্রামের সুরুজ মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদিরের জমিজমা নিয়ে বিরোধ ছিল। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আব্দুল কাদিরের ভাইয়েরা সুরুজ মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি তেরা মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনার পরদিন নিহতের বড় ভাই সুরুজ মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ জুন গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম পাঁচ ভাইকে অভিযুক্ত করে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১১ সালের ১০ এপ্রিল আদালতে চার্জ গঠন করে মামলার বিচারকাজ শুরু হয়।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code