৫ দিন বিদ্যুৎ থাকবে না সিলেটের ৩৮ এলাকায়

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

৫ দিন বিদ্যুৎ থাকবে না সিলেটের ৩৮ এলাকায়

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট মহানগরীর ৩৮টি এলাকায় টানা ৫ দিন সকালে বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আগামীকাল বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত সকাল সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়।

Manual7 Ad Code

 

বুধবার (২১ মে) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবস্টেশন প্রকল্পের ঠিকাদার কর্তৃক জরুরি কাজ সম্পাদনের জন্য ও বাৎসরিক জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বড় বাজার, লাক্কাতুরা স্টেডিয়াম ফিডার সমূহের অধীন লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীচড়া, বাঁশবাড়ী গলির মুখ, বাদাম বাগিচা, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আ/এ, খাসদবীর প্রাইমারী স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও এর আশেপাশের এলাকাসমূহে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত সকাল সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code