জকিগঞ্জে বিয়ের মাইক্রোবাসের সঙ্গে টমটমের সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৫

জকিগঞ্জে বিয়ের মাইক্রোবাসের সঙ্গে টমটমের সংঘর্ষে চালক নিহত

Manual8 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জে বর-কনের গাড়িবহরের একটি মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক নিহতসহ অন্তত চারজন আহত হয়েছেন।

 

বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে জকিগঞ্জ-সিলেট মহাসড়কের ওপর কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অটোরিকশাচালকের নাম শাহাবুদ্দিন সাবু (৪৮)। তিনি বারঠাকুরী ইউপির লাড়িগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

 

Manual6 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সোনাসার কমিউনিটি সেন্টার থেকে বর-কনের গাড়িবহর কালীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি কালীগঞ্জ থেকে সোনাসার এলাকার দিকে যাচ্ছিল। যানবাহনগুলো কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় পৌঁছালে বর-কনের গাড়িবহরের একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে অটোরিকশার। এতে ঘটনাস্থলেই শাহাবুদ্দিন নিহত হন।

 

Manual7 Ad Code

দুর্ঘটনায় বর-কনের সঙ্গী ওই মাইক্রোবাসের যাত্রী নারী-শিশুসহ চারজন আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সোনাসার রাগীব রাবেয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিক আহত ব্যক্তিদের নাম-ঠিকানা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস ও অটোরিকশা উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

Manual3 Ad Code

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, বর-কনের গাড়িবহরের একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শাহাবুদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এমআরকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code