সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামে এক প্রবাসীর স্ত্রী সুজিয়া বেগম সাজনের (৩৩) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) ভোরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুজিয়া বেগম বারহাল ইউনিয়নের মাইজগ্রামের দুবাইপ্রবাসী মোখতার হোসেনের স্ত্রী এবং বিশ্বনাথ উপজেলার রশীদপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।
জানা গেছে- ঘটনার দিন সকালে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতর পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং থানা পুলিশকে খবর দেন।
ঘটনার সংবাদ পেয়ে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের দেবর ও খালা শাশুড়ি জানান, ঘটনার সময় বাড়িতে তারা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। তাদের দাবি, সুজিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং আত্মহত্যার আশঙ্কা থাকায় ধারণা করা হচ্ছে তিনি নিজেই গলা কেটে আত্মহত্যা করতে পারেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, দুবাইপ্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে শুনেছি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী নিজেই গলা কেটে আত্মহত্যা করেন।
তিনি জানান, উভয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ নেই। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
(সুরমামেইল/এএস)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি