কোম্পানীগঞ্জে পর্যটকবাহী বাস ও প্রাইভেটকার ভাঙচুর করলেন শ্রমিকরা

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

কোম্পানীগঞ্জে পর্যটকবাহী বাস ও প্রাইভেটকার ভাঙচুর করলেন শ্রমিকরা

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে করা গণ-অনশন ও অবস্থান কর্মসূচি থেকে পর্যটকবাহী বাস, প্রাইভেট কার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার টুকেরবাজারে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাস, প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশাসহ পাঁচটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

তবে পুলিশ দুটি গাড়ি ভাঙচুরের তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- কোম্পানীগঞ্জের দক্ষিণ ঢালারপাড় গ্রামের বাসিন্দা আব্দুর রহিম ও শান্ত।

কোম্পানীগঞ্জে পর্যটকবাহী বাস ও প্রাইভেটকার ভাঙচুর করলেন শ্রমিকরা

Manual3 Ad Code

জানা গেছে, মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালু-পাথর শ্রমিকদের নিয়ে সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে সিলেট জেলা পাথর-সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি, গণ-অনশন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। পাঁচ ঘণ্টার কর্মসূচি পালনের পর আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে টুকেরবাজার এলাকায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে আসেন। সেখানে লাঠিসোঁটা, বাঁশসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন এবং নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে একটি বাস, দুটি প্রাইভেট কার ও দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় আন্দোলনকারীরা টুকেরবাজারের সড়কে দেড় ঘণ্টা অবস্থান নেন। পরে কোম্পানীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Manual6 Ad Code

 

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন কর্মকার বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করে একটি বাস ও একটি প্রাইভেট কার ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ। পরে হামলায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।

 

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে ওসি বলেন, হামলার ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান আছে। তবে কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।

কোম্পানীগঞ্জে পর্যটকবাহী বাস ও প্রাইভেটকার ভাঙচুর করলেন শ্রমিকরা

(সুরমামেইল/এমএস)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code