সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে যেন মানুষ ভালোবাসে সে দায়িত্ব এখন আপনাদের, এটি তৈরি করতে হবে। এ জন্য ত্যাগ স্বীকার করেন।
তিনি বলেন, আমাদের বিরুদ্ধে কেউ যেন খারাপ কথা বলতে না পারে, জমি দখল করেছি, চাঁদাবাজি করেছি-এ কথা যেন কেউ বলতে না পারে।
সোমবার (৭ জুলাই) দুপুরে নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয় মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই, নির্বাচনে যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, চাকরির সুযোগ তৈরি হবে না, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে।
গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয়নি, নতুন করে সংগ্রাম শুরু করতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সে জন্য দরকার একটি নির্বাচিত সরকার। যে সরকারের পেছনে মানুষ আছে, জনসমর্থন আছে। নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার হতে পারে না।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে নির্বাচনের একটি সময় নির্ধারণ করায় ধন্যবাদও জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, চব্বিশের আগে ১৫ বছর আমাদের সিলেটের বহু নেতা-কর্মী ভাই গণতন্ত্রের জন্য রাস্তায় রক্ত দিয়েছেন, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হাতে পায়ে বেড়ি দিয়ে বন্দী করে রাখা হয়েছে। চব্বিশে আমার ভাই, আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে হাসিনা। আমাদের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের অধিকারের জন্য যারা জীবন দিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাতে সিলেট এসেছি।
মির্জা ফখরুল বলেন, এমনি এমনি হঠাৎ করে হাসিনা পালায়নি। বহুদিনের সংগ্রাম, বহু মানুষের ত্যাগ, বহু মানুষের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। ফ্যাসিবাদমুক্ত হলাম ঠিক আছে, কিন্তু আমরা বলছি লড়াই তো গণতন্ত্রের লড়াই, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যেখানে মানুষ ভোট দেবে, কথা বলার সুযোগ পাবে, তরুণেরা কাজের ও লেখাপড়ার সুযোগ পাবে, নারীরা নিরাপত্তা পাবে, চিকিৎসার সুযোগ পাবে, এই রকম একটি রাষ্ট্র। এ জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি।

এর আগে সিলেটে পৌঁছে সকালে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে—এমন আশাবাদ ব্যক্ত করেন ফখরুল।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি