লোভাছড়া পাথর কোয়ারীতে অভিযান, ৪টি ক্রাশার মেশিন ধ্বংস

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

লোভাছড়া পাথর কোয়ারীতে অভিযান, ৪টি ক্রাশার মেশিন ধ্বংস

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় অভিযান চালিয়ে ৪টি ক্রাশার মেশিন যন্ত্রপাতি ধ্বংস করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার দুপুরে লোভাছড়া পাথর কোয়ারীতে যান ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। এ সময় মুলাগুল এলাকায় বন্ধ থাকা ৪টি ক্রাশার মেশিনের যন্ত্রপাতি ধ্বংস করেন তিনি।

Manual2 Ad Code

 

এছাড়া কোয়ারীর নিলামকৃত ৪৫ লক্ষ ঘনফুট পাথরের নিলামকারী প্রতিষ্ঠান পিয়াস এন্টারপ্রাইজের লোকজনদের সাথে কথা বলে নিলামের শর্ত অনুযায়ী পাথর পরিবহন করার জন্য নির্দেশনা দেন নির্বাহী কর্মকর্তা। নিলামের বাহিরে পাথর পরিবহন ও পাচার করা হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

 

এছাড়া নিলামকৃত পাথর ছাড়া কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ সহ কোয়ারী এলাকায় অবৈধভাবে ক্রাশার মেশিন দিয়ে পাথর ভাঙা বন্ধে স্থানীয় প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমআর)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code