ভারতে পালাতে গিয়ে সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

ভারতে পালাতে গিয়ে সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :
সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমনকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

Manual2 Ad Code

শনিবার (১২ জুলাই) সকাল ৮টায় বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তামাবিল বিওপির কাছে আটককৃতকে হস্তান্তর করা হয়। পরে বিজিবি সদস্যরা তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।

Manual3 Ad Code

 

আটককৃত মোখলেছুর রহমান সুমন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক নেতালীগের উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা।

Manual3 Ad Code

 

জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর দমন-পীড়নসহ নানা অভিযোগে অভিযুক্ত পলাতক আসামী তিনি।

 

Manual2 Ad Code

আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

(সুরমামেইল/এমএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code