হবিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

হবিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।



নিহত ব্যক্তিরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

Manual4 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন পৌরসভার সাবাসপুর গ্রামে একটি বহুতল ভবনের নির্মাণকাজ করছেন। শনিবার দুজন শ্রমিক ট্যাংকের ভেতরে সাটারিং খোলার জন্য নিচে নামেন।

Manual8 Ad Code

 

এর কিছু সময় পরে বিষাক্ত গ্যাসে দুজনই অচেতন হয়ে পড়েন। এক সময় সেপটিক ট্যাংকে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের লাশ উদ্ধার করেন।

 

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, দুজন শ্রমিক নির্মাণাধীন ট্যাংকের নিচে নামেন সাটারিং খোলার জন্য। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাঁরা মারা যান।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code