ভোলাগঞ্জে পাথর তুলতে গিয়ে বালুচাপায় শ্রমিক নিহত

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

ভোলাগঞ্জে পাথর তুলতে গিয়ে বালুচাপায় শ্রমিক নিহত

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের (বাংকার) সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

নিহত হাবিবুর রহমান উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের আহমদাবাদ (কালিবাড়ি) এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে সিলেটের ভোলাগঞ্জের বাংকার থেকে অবাধে পাথর উত্তোলন চলছে। এ কারণে এখন সংরক্ষিত এই বাংকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত বুধবার থেকে আবারও সেখানে শুরু হয়েছে পাথর উত্তোলন। দিনমজুর হাবিবুর রহমান প্রতিদিনের মতো শনিবারও পাথর উত্তোলন করতে সেখানে যান। তখন হঠাৎ বালু ধসে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তার সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

তার ভাই বলছে, সে মৃগীরোগী ছিল। ধলাই নদীতে পড়ে মারা গেছে। আমরা বিস্তারিত খোঁজ নিয়ে দেখছি।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code