সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫
গ্রেপ্তার আব্দুস ছামাদ আযাদ। ছবি: সংগৃহীত
মৌলভীবাজার প্রতিনিধি :
ভারতে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তাকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই নেতার নাম শেখ সামাদ আজাদ। তিনি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আকিব আলীর বড় ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার শেখ সামাদ আজাদ মৌলভীবাজারের মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। তার পাসপোর্ট ‘স্টপলিস্ট’-এ থাকা ও একাধিক মামলার তথ্য অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইন, নাশকতা ও বিস্ফোরকসহ সাতটি মামলার আসামি শেখ সামাদ।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. মাহবুবু বলেন, মৌলভীবাজারে একাধিক মামলার আসামি হিসেবে পাসপোর্ট স্টপলিস্টে থাকায় ইমিগ্রেশনে তার নাম উঠে আসে। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। মৌলভীবাজার থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
(সুরমামেইল/এমবিএন)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি