জাফলংয়ে পিয়াইন নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৫

জাফলংয়ে পিয়াইন নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদী থেকে মুকিত আহমদ (১৮) নাম এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

 

রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

 

মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। তারা সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

Manual1 Ad Code

 

জানা গেছে, মুকিতসহ ২৮ জনের একটি দল গত শুক্রবার সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে তারা সবাই নদের পাড়ে ফুটবল খেলতে নামেন। খেলা শেষে তারা নদীতে নামেন। একপর্যায়ে তিনজন নদীর স্রোতের টানে তলিয়ে যেতে শুরু করেন। শেষ পর্যন্ত দুজন পাড়ে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন মুকিত।

Manual4 Ad Code

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকালে মুকিতের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code