সিলেট ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো।
এরপর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রিফাত বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে শিগগির সিদ্ধান্ত জানানো হবে।
কেন দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে, এ নিয়ে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি।
তবে ধারণা করা হচ্ছে, গুলশানে চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়কসহ চারজন নেতা গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগেও দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের নামে চাঁদাবাজির অভিযোগ ও গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল এই সংগঠনটি।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি