সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
জকিগঞ্জ সংবাদদাতা :
সিলেটের জকিগঞ্জে ধানক্ষেতে মাহমুদ আলী নামে এক বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটগ্রামের মাদারনগর এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মাহমুদ আলী (৬৫) কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ আলী নিখোঁজ ছিলেন শুক্রবার জুমার নামাজের পর থেকে।
স্থানীয় ইউপি সদস্য মাহতাব উদ্দিন জানান, বাদ জুমা এক অপরিচিত লোক মাহমুদ আলীর বাড়িতে এসে দীর্ঘ সময় বসে থাকেন এবং পরে তাঁকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেন নি।
মরদেহের পাশ থেকে মাহমুদ আলীর ব্যবহৃত টর্চ লাইট, জুতা ও একটি হ্যান্ড গ্লাভস পাওয়া গেছে। ক্ষেতের ধান ছিল অক্ষত ও পরিপাটি। এসব আলামত স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি করেছে। বিশেষ করে হ্যান্ড গ্লাভস পড়ে থাকার বিষয়টি ঘিরে উঠেছে নানা প্রশ্ন।
এলাকাবাসীর দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; বরং পরিকল্পিত হত্যা। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জকিগঞ্জ থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(সুরমামেইল/এএইচএল)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি