বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সই হলো একটি চুক্তি ও ৪ সমঝোতা স্মারক

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সই হলো একটি চুক্তি ও ৪ সমঝোতা স্মারক

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

 

রোববার (২৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব সই হয়।

Manual1 Ad Code

 

বৈঠকের শুরুতে দুজনের মধ্যে একান্ত আলোচনা হয়, পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী, দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ করা হবে।

 

এছাড়া সই হওয়া চারটি সমঝোতা স্মারক হলো—

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন,

সংস্কৃতি বিনিময় কর্মসূচি

দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা

Manual6 Ad Code

রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা

 

এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতাও সই হয়েছে।

 

Manual2 Ad Code

এছাড়া পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে।

 

উল্লেখ্য, দুদিনের সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code