সিলেট ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মালামাল রাখার এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনার পর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে সৌদি আরবের রিয়াদ থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট ঢাকা নামতে না পেরে সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ৩টা ৩১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটটি ৩৯৬ যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
এর আগে বেলা সোয়া ২টার দিকে শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম।
তিনি বলেন, বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ৩০টি ইউনিট কাজ করছে।
এমন পরিস্থিতিতে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, ‘সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি