খালেদা জিয়ার সুস্থতা কামনায় অ্যাডভোকেট জামানের উদ্যোগে কোরআন খতম ও দোয়া

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অ্যাডভোকেট জামানের উদ্যোগে কোরআন খতম ও দোয়া

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ এশা নগরীর হযরত সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়।

Manual1 Ad Code

 

মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৈয়দ হাতিম আলী মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন কোম্পানীগঞ্জী। মোনাজাতে বেগম জিয়ার শারীরিক সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের শিরনী বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সিলেট জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

 

Manual2 Ad Code

দোয়া মাহফিলে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ভীষণ অসুস্থ। দল-মত নির্বিশেষে তিনি দেশের সকল মানুষের বিশ্বাস ও আস্থার স্থলে রয়েছেন। তাঁর সুস্থতা দেশ ও জনগণের জন্য অত্যন্ত জরুরি।

Manual6 Ad Code

 

তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তাঁর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে পুনর্গঠনে ভূমিকা রাখতে পারেন।

 

(সুরমামেইল/এমএনটি)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code