সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬

সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগর উপজেলায় তিনটি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

Manual3 Ad Code

 

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস সকাল সাড়ে ৬টার দিকে দয়ামীর মাদরাসার সামনে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এনা বাসের পেছনে থাকা ইউনিক পরিবহনের আরেকটি বাসও দুর্ঘটনার কবলে পড়ে। এতে এনা ও শ্যামলী পরিবহনের বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুজনের নিহত এবং অন্তত ১০/১২ জন আহত হন।

 

নিহতরা হলেন, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৫৫) এবং সিলেটের ওসমানীনগর উপজেলার করুয়া এলাকার বাসিন্দা বকুল রবিদাশ (২৬)। তারা শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার বলে জানা গেছে।

 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

Manual8 Ad Code

থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Manual5 Ad Code

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code