সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল, ‘হাজিরা খাতা তলব’

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৬

সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল, ‘হাজিরা খাতা তলব’

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক তদারকি চালিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তবে সশরীরে নয়, ঢাকায় সচিবালয় থেকে ভিডিও কলের মাধ্যমে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

প্রতিমন্ত্রী মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে কল করে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খোঁজখবর নেন। শুরুতে তিনি বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে সেবার মান ও সরকারি ওষুধ প্রাপ্তি সম্পর্কে সরাসরি জানতে চান।

 

এরপর প্রতিমন্ত্রী দায়িত্বরত চিকিৎসকদের উপস্থিতি যাচাইয়ে হাজিরা খাতা তলব করেন। খাতায় কারা স্বাক্ষর করেছেন এবং বাস্তবে কারা কর্মস্থলে উপস্থিত আছেন, তা তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

 

এম এ মুহিত চিকিৎসকদের উপস্থিতি ও রোগীদের সন্তুষ্টির কথা জেনে সংশ্লিষ্টদের প্রশংসা করেন। তিনি বলেন, সরকারের নির্দেশনায় দেশের প্রত্যেক নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ চলছে। চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

Manual4 Ad Code

 

ভিডিও কলে জরুরি বিভাগের নার্স ও রোগীদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী বলেন, দুর্গম এলাকায় কর্মরত স্বাস্থ্যকর্মীরাই সাধারণ মানুষের একমাত্র ভরসা। তাদের ত্যাগের কথা সরকার জানে এবং মূল্যায়ন করে।

 

তিনি তৃণমূল পর্যায়ে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশের সব নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ চালুর মাধ্যমে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন।

 

এরআগে সোমবার (২৩ মার্চ) দুপুরে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একইভাবে ভিডিও কলে তদারকি করেন প্রতিমন্ত্রী। সেখানে কর্মরত চারজন চিকিৎসকের মধ্যে একজনকে অনুপস্থিত পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code