মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার মিছিল

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার মিছিল

Manual6 Ad Code

সিলেট:
শ্রমিকের উপর মালিক শ্রেণীর নির্যাতনের প্রতিবাদে জোট বাধুন, শ্রমিকের ন্যায্য মজুরি ৮ ঘন্টা কাজের নিশ্চয়তা বিধানে, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে যোগ দিন, এই শ্লোগানে খানাদানা বেতনসহ মহান মে দিবসে ছুটি কার্যকর করার দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-চট্টঃ ১৯৩৩) উদ্যোগে আগামী মহান মে দিবস উপলক্ষে প্রচার মিছিল বের করা হয়েছে।

 

সোমবার (২০ এপ্রিল) বিকালে নগরীর তালতলাস্থ কার্যালয় প্রাঙ্গনে জমায়েত হয়ে এক প্রচার মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে হিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে মে দিবস উদযাপন কমিটির আহবায়ক মো:দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায় এসময় সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রপ্ত সভাপতি ইউসুফ জামিল, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো: হারুর রশিদ, জেলার প্রচার সম্পদক মো: আকিল হোসেন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির শ্রমকি নেতা মো: রায়হান আহমদ, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক মো: সাব্বির আহমদ, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মো: সিরাজ মিয়া।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, জিন্দা বাজার কমিটির উপদেষ্টা মোঃ মহিবুর রহমান,মোঃ সাদেক মিয়া, শ্রমিক নেতা মোঃ সাদেক আহমদ, মোঃ শিরিন মিয়া, মোঃ ফয়জুল নুর,মহিলা কমিটির সভাপতি মোছাঃ লিলি বেগম,সাধারণ সম্পাদক মোছাঃ রিনা বেগম, মহিলা কমিটির নেত্রী শিউলি বেগমসহ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিভিন্ন থানার নেতৃবৃন্দ মিছিল সহকারে অংশগ্রহণ করেন।

 

Manual8 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, খানাদানা বেতনসহ মহান মে দিবসে ছুটি কার্যকর করার দাবী ও মে দিবসের সংগ্রামী চেতনায় উজ্জিবীত হয়ে ইস্পাত কঠিন শপথ নিন। নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত মেহনতী মানুষের হাতে ক্ষমতা আনার লক্ষ্যে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দালন গড়ে তুলুন। শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আসুন জনগণের সরকার-সংবিধান রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে শ্রমিক আন্দোলনকে শামিল করি। পুঁজিবাদ নয় সমাজতন্ত্রই মানব মুক্তির পথ। মে দিবস অমর হোক।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code