গোলাপগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

গোলাপগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

Manual4 Ad Code

আহ্বায়ক আছাদ, সদস্য সচিব মাহদী, সাংগঠনিক সালেহ।


সিলেট:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক কমিটি গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে।

 

সম্প্রতি জেলা কমিটির আহ্বায়ক মোঃ জুনেদ আহমদ এবং সদস্য সচিব প্রকৌশলী কামরুল আহসান আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

 

Manual6 Ad Code

অনুমোদিত কমিটিতে আছাদুজ্জামান আছাদ আহ্বায়ক, মোঃ নাজমুল হক ছাম্মির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাহদী হোসাইন চৌধুরী ও জাহেদ উল আলম চৌধুরী যুগ্ম আহ্বায়ক এবং মাহদী আহমদ চৌধুরী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

 

Manual7 Ad Code

যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ সারোয়ার আহমদ, মুশফিকুর রহমান সোনায়েম, মাহবুব আলম রুমন ও মোঃ সাবির হোসেন।

 

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহ আহমদ ও আবিদুর রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন, মোঃ রেদওয়ান আহমদ, মোঃ রুহুজ জামিল, জুবের আহমদ ও মোঃ সৌরভ আহমদ। প্রবাসী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিউদ্দিন।

 

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ফারহান চৌধুরী, মোঃ শামীম আহমদ (সেবুল), মান্না হোসেন, মোঃ ফরহাদ আহমদ, জুবায়ের আহমদ, আব্দুল আহাদ, মোঃ বিলাল আহমদ, আব্দুল কাইয়ুম, হাবিবুর রহমান, খলিলুর রহমান, সাকিব আহমদ, মাহদী হাসান, মোঃ শাকির হোসেন ও মোঃ আমিন আহমদ।

 

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করবে এবং জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Manual6 Ad Code

 

নেতৃবৃন্দ আরও বলেন, সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং গোলাপগঞ্জ উপজেলায় এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করবে।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code