সিলেটে একমাসে ছিনতাইকারী-চোর-ডাকাতসহ গ্রেপ্তার ১৬৬৫

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুন ২, ২০২৬

সিলেটে একমাসে ছিনতাইকারী-চোর-ডাকাতসহ গ্রেপ্তার ১৬৬৫

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে মে মাসে বিভিন্ন অপরাধে এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

 

অভিযানে নিয়মিত মামলার আসামি ১৯২ জন, ছিনতাইকারী ৪২ জন, ওয়ারেন্টভুক্ত ১৯১ জন, মাদকসেবী ও মাদক ব্যবসায় জড়িত ৯৯ জন, মেট্রো অধ্যাদেশে ৯৪৩ জন, চোর-ডাকাত ৫৬ জন, জুয়াড়ি ৫২ জন ও হকার ৯০ জনকে গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code



সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

একই সময়ে এসএমপির ছয়টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা রুজু এবং ১৭৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি অভিযানে ৯১১ পিস ইয়াবা, ৪১ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি কেরু মদ, ১ কেজি ৪৮ পুরিয়া গাঁজা ও গাঁজার ৭টি গাছ উদ্ধার করা হয়।

 

এ ছাড়া বিভিন্ন অভিযানে ১১ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা, ৪৫০ কেজি ভারতীয় চিনি, ১৩ হাজার ৫৭১ পিস ভারতীয় চকলেট, এক হাজার ৬০৫ কেজি অবৈধ Tea Leaf, ৪৮০ পিস Keo Karpin Olivoyl, দুই হাজার ১৫০ কেজি ভারতীয় ফুসকা, ৯২৪ পিস ভারতীয় বেনজু, ৬০০ পিস চিপস, সাত হাজার ৬০০ পিস তারা বাতি, ৩ হাজার পিস HYDRO BOMB, ছয় হাজার ৪৮০ পিস কাভিরি মেহেদি, ১৪৭ কেজি পুস্তদানা ও ১৬২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

 

এসএমপির ডিবির বিশেষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

 

এছাড়া মে মাসে ট্রাফিক বিভাগ তিন হাজার ৫৫১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে; এর মধ্যে এক হাজার ৬৯২টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং এক হাজার ৮৫৯টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করা হয়েছে।

Manual4 Ad Code

 

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code