সিলেটে আবাসিক হোটেল থেকে ৯ নারী-পুরুষ গ্রেপ্তার

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৬

সিলেটে আবাসিক হোটেল থেকে ৯ নারী-পুরুষ গ্রেপ্তার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে নারী-পুরুষ সহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে সিলেট নগরীর আম্বরখানাস্থ নিউ হোটেল লেমন গার্ডেন নামক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।


।আরও পড়ুন


সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে সোয়া ১টায় শাহজালাল (রহ.) মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ নগরীর আম্বরখানা পয়েন্ট সংলগ্ন নিউ হোটেল লেমন গার্ডেনে (আবাসিক) অভিযান অসামাজিক কার্যকলাপে জড়িত তিনজন মহিলা ও ছয়জন পুরুষকে আটক করেন।

 

Manual1 Ad Code

আটককৃতরা হলেন- শাহ আলম (৪৫), আকলিছ মিয়া (২৫), আলম মিয়া (২২), রুবেল মিয়া (৩৫), আজিজুল (১৮), সাইফুল ইসলাম (২২), সাদিয়া (১৮), ইয়াসমিন (১৯), সাদিয়া বেগম (১৯)।

Manual2 Ad Code

 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code