বাড়ল বিদ্যুতের দাম

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

বাড়ল বিদ্যুতের দাম

Manual2 Ad Code

মেইল ডেস্ক:
পাইকারি ও গ্রাহক পর্যায়ের বিদ্যুতের দাম বাড়াল সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুতের পাইকারি মূল্য ১ দশমিক ৩৯ টাকা, সঞ্চালন চার্জ ৮ পয়সা ও খুচরা পর্যায়ে ১ দশমিক ৫২ টাকা বাড়ানো হয়েছে।

 

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

 

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, আলোচনা-পর্যালোচনা ও গণশুনানির পর বিদ্যুতের উৎপাদন, ক্রয়, আমদানি ব্যয়, সঞ্চালন ও বিতরণ ব্যয়, পাইকারি পর্যায়ে সরকারের ভর্তুকি প্রদান এবং সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে এ দাম বাড়ানো হয়।

 

তিনি জানান, বিদ্যুতের পাইকারি দাম ৭ টাকা প্রতি কিলোওয়াট ঘণ্টা থেকে ১ দশমিক ৩৯ টাকা বাড়িয়ে ৮ দশমিক ৩৯ টাকা নির্ধারণের আদেশ প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

 

এছাড়া সঞ্চালন চার্জ দশমিক ৩১৩৫ টাকা কিলোওয়াট ঘণ্টা থেকে দশমিক ০৭৫১ বাড়িয়ে দশমিক ৩৮৮৬ টাকা করা হয়েছে। অর্থাৎ ৩৯ পয়সা হবে, যা আগে ৩১ পয়সা ছিল।

 

Manual8 Ad Code

গ্রাহক পর্যায়ে প্রতি কিলোওয়াট ঘণ্টা ৯ দশমিক ১১ টাকা থেকে ১ দশমিক ৫২ টাকা বাড়িয়ে ১০ দশমিক ৬৩ টাকা করা হয়েছে।

Manual6 Ad Code

 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দাম বাড়ানোর পরও সরকারকে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার প্রয়োজন পড়বে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code