সিলেটে রেকর্ড তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬

সিলেটে রেকর্ড তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরে সিলেটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

শনিবার (৬ জুন) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এদিকে তীব্র গরমের পর আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

Manual2 Ad Code

আবহাওয়া অফিস জানায়, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

 

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

আজ (শনিবার) সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা রেকর্ড করা হয়েছে ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সিলেটে কোনো বৃষ্টিপাত হয়নি।

 

Manual5 Ad Code

এদিকে আগামীকাল (রোববার) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code