সিলেটে স্ত্রী-শাশুড়িকে কোপালেন জামাতা!

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

সিলেটে স্ত্রী-শাশুড়িকে কোপালেন জামাতা!

Manual6 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শাশুড়িকে ধারাল বঁটি (দা) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জামাতা ছানু মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।

 

রোববার (৭ জুন) রাত ৮টার দিকে জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের স্কুল রোডের সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসাতে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

ছানু মিয়া নবীগঞ্জের মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে। আর আহতরা হলেন- উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে ও ছানু মিয়ার স্ত্রী রেশমা বেগম (৩০) এবং রেশমা বেগমের মা আজিরুন বেগম (৬৫)।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

 

জানা যায়, বেশ কয়েক বছর পূর্বে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে রেশমা বেগমকে বিয়ে করেন নবীগঞ্জের মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে ছানু মিয়া। এর মধ্যে রেশমা-ছানু দম্পতি ঘরে দুটি ছেলে ও কন্যা সন্তান জন্মগ্রহণ করে।

 

সম্প্রতি পারিবারিক কলহের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় দুই সন্তান ও মাকে নিয়ে তাজপুর স্কুল রোডে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন তারা। রোববার রাতে স্বামী ছানু মিয়া তার দুই সন্তানকে রেশমাদের বাসায় নিতে আসলে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে ছানু মিয়া বঁটি (দা) দিয়ে স্ত্রী রেশমা বেগম ও শাশুড়ি আজিরুন বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ জামাতা ছানু মিয়াকে আটক করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভূইয়া জানান, ঘটনার পর পর আমরা জামাতা ছানু মিয়াকে আটক করি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Manual8 Ad Code

 

ছানু মিয়াকে সোমবার (৮ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code