সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৮৪

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৮৪

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর এলাকায় বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ১৮৪ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এদের মধ্যে ১১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৯ জুন) এসএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে মহানগর পুলিশের বিভিন্ন থানা, তদন্তকেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) অংশ নেয়।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামি, মাদকসেবী ও মাদক কারবারি, জুয়াড়ি, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি, চোর, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রয়েছেন।

 

Manual4 Ad Code

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ১৮৪ জনের মধ্যে ১১০ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে সাজা দেওয়া হয়েছে। বাকি ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

অভিযান চলাকালে ১৫টি ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

 

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মহানগরের বিভিন্ন এলাকায় ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি ৯৩টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code