হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

Manual4 Ad Code

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে  ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

 

বুধবার (১০ জুন) সকালে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, সিলেটগামী একটি ড্রাম ট্রাক আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাচালক আক্কাস মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে।

 

স্থানীয়রা আহতদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন (৭০) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়। মনোয়ারা খাতুন রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী  ড. কামরুল  আহসানের স্ত্রী।

Manual8 Ad Code

 

তাছাড়া এই দুর্ঘটনায় গুরুতর তিন যাত্রীর মধ্যে দুই জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং  এক জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোরিকশা উদ্ধার করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এনএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code