সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নতুন চেয়ারম্যান (২য় গ্রেড) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন রেজাউল হাসান কয়েস লোদী।
রোববার (১৪ জুন) তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর তাঁর যোগদানপত্র পেশ করেন। এর আগে গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই পদে নিয়োগ দেওয়া হয়।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে তাঁর যোগদান সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে অনুলিপি প্রেরণের মাধ্যমে অবহিত করা হয়েছে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাড়াও আজ দেশের আরও সাতটি গুরুত্বপূর্ণ অঞ্চলের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানগণ দায়িত্ব গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেন। তাঁরা হলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ: এস. এম. শফিকুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ: মো: আবুল কালাম আজাদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ: মোহাম্মদ জসিম উদ্দিন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ: মোতাহার হোসেন তালুকদার, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ: মো: শামসুজ্জামান সামু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ: উতবাতুল বারী আবু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: মাসুকুল ইসলাম রাজিব।
মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: আবদুল হাই স্বাক্ষরিত এক চিঠিতে এই কর্মকর্তাদের গাড়ি বহর ও সচিবালয়ে প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা অধিশাখা ও উপপুলিশ কমিশনারকে (সচিবালয়) প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, সিলেটের পরিকল্পিত নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে নতুন চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দায়িত্বগ্রহণের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে চেয়ারম্যানবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। আগামীকাল (সোমবার) মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক ভাবে মন্ত্রীর সাথে চেয়ারম্যানবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
(সুরমামেইল/এনআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি