বিয়ের প্রলোভনে কানাইঘাটে যুবতীকে একাধিবার ধর্ষণ, ধর্ষক সেই রাজু গ্রেপ্তার

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৬

বিয়ের প্রলোভনে কানাইঘাটে যুবতীকে একাধিবার ধর্ষণ, ধর্ষক সেই রাজু গ্রেপ্তার

Manual1 Ad Code

পুলিশের হাতে আটক রাজু আহমদ। ফাইল ছবি


কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত রাজু আহমদ (২৮) কানাইঘাট পৌরসভার রামপুর গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

সোমবার (১৫ জুন) থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজু আহমদ বিগত ২০২৪ সালের ১২ নভেম্বর থেকে চলতি বছরের (২০২৬) গত ১৯ মে বিভিন্ন সময়ে ২৬ বছর বয়সী এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে।

 

একপর্যায়ে ওই যুবতী বিয়ের চাপ দিলে রাজু আহমদ অস্বীকৃত জানায় এবং হুমকি প্রদান করে। এতে গত রোববার (১৪ জুন) ওই যুবতি ধর্ষণকারী রাজু আহমদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে কানাইঘাট থানার ওসি মো: আমিনুল ইসলামের দিকনির্দেশে এসআই মো: কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার রামপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী রাজু আহমদকে গ্রেফতার করেন।

 

এদিকে ধর্ষক রাজু আহমদ গ্রেফতারের পর তার নানা অপকর্মের তথ্য তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অনেকেই পোষ্ট করছেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, রাজু আহমদ এক সময় কলেজে লেখাপড়া করতো। সেখানে ছাত্রীদের সাথে নানা ব্লাকমেইল সহ ইভটিজিংয়ের অভিযোগে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে সে কানাইঘাট বাজারে কাঁচামালের ব্যবসা করে।

 

এলাকার অনেকেই জানান, ধর্ষক রাজু আহমদ অনেক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করেছে। এরপূর্বে এলাকার নিরীহ পরিবারের দুই কিশোরী মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমআর)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code