সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ২, ৩ ও ৪ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের ৬ কোটি ৬ লাখ টাকার চেক চেক হস্তান্তর করেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
জানা গেছে, পরিশোধ করা অর্থের প্রায় পুরো অংশই নগরীর স্ট্রিট লাইটের বকেয়া বিদ্যুৎ বিল। দীর্ঘদিন ধরে জমে থাকা এ বকেয়া পরিশোধের মাধ্যমে সিসিক ও বিউবোর মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, বিদ্যুৎ বিভাগের বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন, বিউবোর পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু জাহিদ মোহাম্মদ আনোয়ারুজ্জামান, বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত, বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন এবং বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার।
এ সময় সিলেট সিটি করপোরেশন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নগরীর বিদ্যুৎ সেবা আরও উন্নত করার বিষয়ে মতবিনিময় করেন।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি