ওসমানী হাসপাতালে দালাল চক্রের ৪ সদস্যের কারাদন্ড

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬

ওসমানী হাসপাতালে দালাল চক্রের ৪ সদস্যের কারাদন্ড

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার দালালচক্রের চার সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসন।

 

বুধবার (১৭ জুন) অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে, এম, শহীদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

 

এরআগে মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র‌্যাব-৯ ও সিলেট জেলা প্রশাসন যৌথ আভিযানিক দল মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়।

 

র‌্যাব-৯ জানায়, সম্প্রতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতারণাকারী দালাল চক্রের দৌরাত্ম্য বেড়ে গেছে। এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব-৯ এর সদর কোম্পানী ও জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে।

Manual8 Ad Code

 

অভিযানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি, প্রতারণা এবং সরকারি দায়িত্ব পালনে ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করার দায়ে চার দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সরকারি কর্মচারীদের আইনি কাজে বাধা প্রদান এবং সাধারণ মানুষকে হয়রানি করার অপরাধ স্বীকার করায় ম্যাজিস্ট্রেট দন্ডবিধি ১৮৬০; এর ১৮৬ ধারায় এসএমপির কোতোয়ালী থানাধীন শামীমাবাদ এলাকার শাহজাহান আহমেদের ছেলে তানভীর আহমেদ সুমনকে (৩০), ৩ মাসের, কানিশাইল এলাকার মৃত বশির আহমেদের ছেলে সুমন আহমেদকে (২৮) ১ মাসের, মৌলভীবাজার সদর থানাধীন হেলালপুর গ্রামের মৃত কনা মিয়ার ছেলে বকুল মিয়াকে (৫৬) ১ মাসের ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানাধীন পাগলা পশ্চিম পাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সায়েম আহমেদকে (৩৪) ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

 

Manual1 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code