সিলেটে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

সিলেটে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুরা মারা যায়। এ নিয়ে বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ জনে।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।

 

মৃত শিশুরা হলো- সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা দিপন পালের মেয়ে নয় মাস বয়সী শিশু দিবানি পাল এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা মনোয়ারের ছেলে দুই মাস ২৪ দিন বয়সী শিশু রাইয়ান।

 

Manual2 Ad Code

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Manual6 Ad Code

 

এছাড়া একইসময়ে হামের সন্দেহভাজন আরও ৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৩২৫ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

 

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code