কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

এ ঘটনায় কাতার প্রবাসী বাংলাদেশীদের মধ্যে এবং নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে আসে| নিহতদের পরিবারের সদস্যদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে|

 

নিহত ৫ জন হলেন- কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে জিবাল আহমদ (৩৫), মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩৮), আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ (২৭), একই গ্রামের মড়া মিয়ার ছেলে জুবের আহমদ (২৮) ও বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (৩৩)।

 

Manual3 Ad Code

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, এই পাঁচজন জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে মধ্যপ্রচ্যের কাতারে বসবাস করে আসছেন। প্রতিদিনের মত আজও বাংলাদেশ সময় সকাল ১০টায় কাজের উদ্দেশ্য দোহা থেকে একটি প্রাইভেট কারযোগে সানিয়া নামক স্থানে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে ছিটকে পড়ে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ওই ৫ বাংলাদেশী নিহত হন। এ ঘটনায় গাড়ির চালকও নিহত হয়েছেন। তিনি একজন ভারতীয়।

 

নিহত কাদির আহমদের পিতা বাহার উদ্দিন জানান, ৪ বছর আগে তার ছেলে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে কাতারে পাড়ি দিয়েছিলেন। আগামী মাসে কাদিরের দেশে ফেরার কথা ছিল। কাদিরসহ নিহতদের সবাই দরিদ্র পরিবারের সন্তান। তারা কাতারের একটি মাজরায় (পশু খামার বা বাগান) কাজ করতেন।

 

এদিকে নিহতদের লাশ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্বজনরা।

Manual6 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কাতারের আল শাহানিয়া এলাকায় কানাইঘাটের পাঁচজন প্রবাসী নিহত হয়েছেন। আমরা তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছি।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআর)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code