ডিসি সারওয়ার আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী খেলাফত মজলিসের

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

ডিসি সারওয়ার আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী খেলাফত মজলিসের

Manual2 Ad Code

সিলেট:
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে আকস্মিক বদলীর আদেশের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর খেলাফত মজলিস নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

 

রোববার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী বিবৃতিতে বলেন- ‘যখন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহ. ও শাহপরান রহ. এর মাজারের দান-অনুদানকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা এবং সিলেটবাসীর নাগরিক সেবার মান উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়তে উদ্যোগী হয়েছেন জনাব সারওয়ার আলম, ঠিক তেমনি একটি সময়ে তাঁর বদলীর আদেশে আমরা হতবাক। এরকম আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও দূর্নীতিহীনতাকে প্রশ্নবিদ্ধ করছে।’


।আরও পড়ুন

Manual1 Ad Code


বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ‘যখন গোটা সিলেটের ধর্মপ্রাণ মানুষ ডিসি সরওয়ার আলমের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন, তখন এরকম গণ বিরোধী আদেশ কার সার্থে এবং কেন দেয়া হয়েছে?সিলেটবাসীর তা জানার অধিকার আছে।’

Manual1 Ad Code

 

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, ‘অনতিবিলম্বে গণধিকৃত ও মাজারের দান-অনুদান আত্মসাৎকারীদের সার্থে জারিকৃত আদেশ প্রত্যাহার করে জনাব সরওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বহাল রাখতে হবে। অন্যথায় সিলেটের জনগণকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে।’

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code