সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
প্রত্যাহার আদেশের একদিন পর আজ (সোমবার) রাতে সিলেট ছাড়ছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। এরপর নতুন জেলা প্রশাসক না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

 

Manual7 Ad Code

এ সব তথ্য জানিয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বলেন, ‘সোমবার (২২ জুন) রাতেই ডিসি মহোদয় সিলেট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ডিসি মহোদয় চলে যাওয়ায় ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।’

Manual4 Ad Code


।আরও পড়ুন

Manual5 Ad Code


শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা নিয়ে বিতর্কের মুখে পড়া সারওয়ার আলমকে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে যোগ দিতে বলা হয়। তবে প্রজ্ঞাপনে প্রত্যাহারের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code