গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী কর্তৃক ছুরিকাঘাত, গ্রেফতার ৩

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৬

গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী কর্তৃক ছুরিকাঘাত, গ্রেফতার ৩

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী জামাল কর্তৃক যুবক জাকির হোসেনকে (২৩) অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার টিকরবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- টিকরবাড়ী গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে জামাল আহমদ জামিল (৪৫), জামাল আহমদের ছেলে সাব্বির আহমদ (২৫) এবং সাদিক আহমদ (২২)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টিকরবাড়ী এলাকার বাসিন্দা জামাল আহমদকে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় জাকির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ঘটনার পর আহত জাকির হোসেনের পিতার লিখিত অভিযোগের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। অভিযানে সময় ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান পরিচালনা করে তিন জনকে গ্রেফতার করেছে। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

 

স্থানীয়রা ঘটনাটি সুষ্টুভাবে তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে, প্রকৃত আসামীকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু বিচারের জোর দাবি জানান।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এআরকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code