সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেট-সুনামগঞ্জ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) একটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার কর হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সিলেট নগরীর বাগবাড়ি এলাকার মৃত এজাজ আহমদের ছেলে সাইফ আহমদ রাজ (২০) ও জালালাবাদ থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ পীরপুরের হেলাল উদ্দিনের ছেলে আকসান হাবিব (২২)।
শুক্রবার (২৬ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
তিনি জানান, সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট ও সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের মধ্যবর্তী কালভাটের উপর কতিপয় লোকজন আনসার পরিচয়ে রাস্তায় ব্যারিকেট দিয়ে গাড়ি তল্লাশি করছে- এমন সংবাদ পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের নিকট হতে ১টি ওয়াকিটকি, আনসার ভিডিপি লেখা বুলেট প্রুফ ভেস্ট, ২টি চাবিসহ হ্যান্ডক্যাপ ও ১টি আনসার ভিডিপির আইডি কার্ড জব্দ করা হয়।
এ ঘটনায় জালালাবাদ থানার মামলা রুজু করা হয়েছে। যার নং-১৮, তাং-২৬/০৬/২০২৬খ্রি। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মো. মনজুরুল আলম।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি