সিলেট হামে মৃত্যু বেড়ে ৮১ জন

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

সিলেট হামে মৃত্যু বেড়ে ৮১ জন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বায়ুবাহিত এ রোগে বা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১ জনে।

 

রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৮টার মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

 

Manual8 Ad Code

মৃত সাত মাস বয়সি তাহমিদা সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা শাহিনুর ইসলামের মেয়ে।

 

Manual3 Ad Code

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯০ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

Manual1 Ad Code

এছাড়া একই সময়ে হাম সন্দেহভাজন আরও ৭৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৩৮০ জনের শরীরে হাম রোগের সংক্রমণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

 

Manual7 Ad Code

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code