ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

Manual3 Ad Code

একসঙ্গে নিখোঁজ হওয়া চার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত


মেইল ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি তাঁরা।

 

বুধবার (১ জুলাই) বিকালের দিকে দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনালের একটি বাস কাউন্টার থেকে তাঁদের উদ্ধার করা হয়। তাঁরা সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করেছিল।

 

এক ছাত্রীর বাবা জানিয়েছেন, তাঁর মেয়েসহ বাকিদেরও উদ্ধার করা হয়েছে। তাঁদের সিলেটের দক্ষিণ সুরমা থানায় নেওয়া হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান।

 

Manual1 Ad Code

তিনি জানান, বুধবার বিকালের দিকে দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনালে যাত্রীদের বসার জায়গায় ছিল ছাত্রীরা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁদের উদ্ধার করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানিয়েছে- ‘তারা সিলেটে বেড়ানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল। বাড়ি থেকে বের হয়ে দিনাজপুর হয়ে সিলেটের বাসে ওঠে। এরপর দুপুরের দিকে সিলেটে এসে পৌঁছায়। তাঁদের উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা এলে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’

 

তবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে আমরা জানতে পারি, ওই ছাত্রীরা ঢাকার দিকে যাচ্ছে। বুধবার তাঁদের সিলেট এলাকায় শনাক্ত করা হয়। বেলা আড়াইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়। এখন পুলিশের হেফাজতে আছে তারা।’

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি ওই চার ছাত্রী। তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। একই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়িও একই গ্রামে। তাঁদের মধ্যে তিন জন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎকণ্ঠায় ছিল তাঁদের পরিবার। রাতেই চার ছাত্রীর অভিভাবকরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, ‌‘সিলেট সিটির একটি বাস কাউন্টারে অপেক্ষায় থাকা ওই চার ছাত্রীকে শনাক্ত করে পুলিশ। তারা সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল।

Manual6 Ad Code

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানবপাচার চক্রের খপ্পরে পড়ে ওই ছাত্রীরা সিলেটে গিয়েছিল। বালিয়াডাঙ্গী থানার পুলিশের কয়েকজন সদস্য তাঁদের ফেরত আনতে সিলেটে রওনা হয়েছে। তারা ফিরে এলেই নিখোঁজের মূল ঘটনা জানানো হবে।’

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code