সিলেট ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬
মেইল ডেস্ক:
বিয়ের আশ্বাসে কোটি টাকা আত্মসাতের মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. সোহেল উদ্দিন প্রিন্সকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
সোহেল এই মামলায় জামিনে ছিলেন। আজ (বুধবার) সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। মামলার বাদী সহকারী কর কমিশনার তানজিনা সাথী আদালতে হাজির হয়ে সোহেলের জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন বাতিল করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরআগে গত ৯ জুন একই আদালত সোহেলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দণ্ডবিধির পৃথক ধারায় অভিযোগ গঠন করেন।
জামিন বাতিলের আবেদনে বলা হয়, সোহেল ২০২৪ সালের ১৯ আগস্ট এই মামলায় জামিন পান। আদালত বাদীর সঙ্গে আপস করার শর্তে সোহেলকে জামিন দেন। কিন্তু সোহেল বাদীর সঙ্গে কোনো আপস করেননি। তাই তিনি জামিনের শর্ত ভঙ্গ করেছেন বিধায় তার জামিন বাতিল করা প্রয়োজন।
আসামিপক্ষে অ্যাডভোকেট আবুল কালাম খান আদালতে বলেন, অভিযুক্ত সোহেল বাদীর কোনো অর্থ আত্মসাৎ করেননি। তিনি মিথ্যা অভিযোগে তাঁকে হয়রানি করছেন।
২০২২ সালের ২৩ নভেম্বর সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সরকারি কর্মকর্তা তানজিনা সাথী।
মামলায় বলা হয়, ২০১৭ সালে বাদী ও সোহেল উদ্দিন প্রিন্স ৩৬ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সোহেল উদ্দিন বাদীকে বিয়ের প্রতিশ্রুতি দেন। বাদী ও তাঁর পরিবারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে সোহেল উদ্দিন বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেন। পরে বাদীকে অভিযুক্ত সোহেল উদ্দিন আর বিয়ে করেননি। আর টাকাও ফেরত দেননি।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি