ওসমানী হাসপাতালে ওয়ার্ড বয় ও নার্সিং শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

ওসমানী হাসপাতালে ওয়ার্ড বয় ও নার্সিং শিক্ষার্থীদের সংঘর্ষ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আহত হয়েছেন দুইজন নার্সিং শিক্ষার্থী। পরে এ ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

 

বুধবার (১ জুলাই) দুপুরের দিকে হাসপাতালের বহির্বিভাগের নিচতলায় সার্জিক্যাল মাইনর অপারেশন থিয়েটারের ড্রেসিং রুমে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন-প্রশিক্ষণ) মোহাম্মদ বদরুল আমিন বলেন, এই ঘটনার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

আহতদের মধ্যে সুরমা নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ, আল-আমিন নার্সিং কলেজের ছাত্র রবিউল আউয়াল শুভ। তারা বর্তমানে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে হাসপাতালের ইন্টার্ন দুই নার্সিং শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ ওঠে আউটসোর্সিংয়ের ভিত্তিতে নিয়োজিত দুই ওয়ার্ড বয় জামাল ও অঞ্জনের বিরুদ্ধে। এ ঘটনার জেরে বুধবার বেসরকারি নার্সিং কলেজের কয়েকজন শিক্ষার্থী অভিযোগের বিষয়ে জানতে ড্রেসিং রুমে যান।

 

পরে সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ সময় ওটি রুমের কাঁচ, চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে দুইজন শিক্ষার্থী আহত হন।

 

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code