খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৬

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশটি।

 

রোববার (০৫ জুলাই) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ কৃতজ্ঞতার কথা জানান।

 

Manual7 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বিষয়টি জানানো হয়।

 

Manual6 Ad Code

এতে বলা হয়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জাহানাবাদি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকারের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোয় বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক ও সমবেদনা পুনর্ব্যক্ত করেন এবং এই কঠিন সময়ে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সংহতির কথা তুলে ধরেন।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, ‘আঞ্চলিক শান্তি নিশ্চিত করা ওই অঞ্চলের পাশাপাশি বিশ্বের সামগ্রিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

 

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন।

 

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় বিশ্বের ৭০টির বেশি দেশের প্রতিনিধি যোগ দেন। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে অন্যায্য এক বিমান হামলায় তিনি প্রাণ হারান।

 

খামেনির জানাজায় অংশগ্রহণ করতে গত ৩ জুলাই ইরান যায় বাংলাদেশের একটি প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি দেশটির রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করে আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code