সুরমা নদীতে ভেসে উঠল নিখোঁজ যুবকের লাশ

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬

সুরমা নদীতে ভেসে উঠল নিখোঁজ যুবকের লাশ

Manual2 Ad Code

মো. ইকবাল হুসেন। ফাইল ছবি

Manual8 Ad Code


কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলায় নিখোঁজের দুই দিন পর সুরমা নদী থেকে মো. ইকবাল হুসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত মো. ইকবাল হুসেন (১৯) উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের নিজ রাজাগঞ্জ গ্রামের মখলিছ মিয়ার ছেলে। ইকবাল মানসিক ভারসাম্যহীন ছিলো বলে তাঁর স্বজনরা জানান।

 

Manual2 Ad Code

জানা যায়, দুই দিন পূর্বে ইকবাল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

 

মঙ্গলবার (৭ জুলাই) সুরমা নদীর চান্দের বাজার এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি ইকবাল হুসেনের বলে শনাক্ত করেন।

 

সুরমা নদী থেকে নিখোঁজ ইকবাল হুসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাও. শামছুল ইসলাম।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code