বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

Manual2 Ad Code

খেলা ডেস্ক:
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ পর্বের দিকে এগিয়ে যাচ্ছে। কোয়ার্টার ফাইনালের লড়াই শুরুর আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটা তাদের সুপার কম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে।

 

নতুন হিসাব অনুযায়ী, শিরোপা জয়ের দৌড়ে এখনো সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। তবে আর্জেন্টিনার সম্ভাবনাও আগের তুলনায় বেড়েছে।

Manual6 Ad Code

 

কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার (৯ জুলাই) মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার মাঠে নামবে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে, নকআউট পর্বের শেষ দুটি ম্যাচে জয় তুলে নিয়ে শেষ আট নিশ্চিত করেছে নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

Manual8 Ad Code

 

বিশ্বকাপ শুরুর আগে অপটার পূর্বাভাসে শিরোপার প্রধান দাবিদার ছিল স্পেন। দ্বিতীয় স্থানে ছিল ফ্রান্স এবং তৃতীয় স্থানে ছিল ইংল্যান্ড। সে সময় আর্জেন্টিনার অবস্থান ছিল চতুর্থ। তবে টুর্নামেন্টের অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সুপারকম্পিউটার তার পূর্বাভাস হালনাগাদ করেছে।

 

সর্বশেষ হিসাব অনুযায়ী, ফ্রান্স শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৭৩.৯ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৪.৩ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৭.৩ শতাংশ।

 

দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.৭ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৬.৪ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৩ শতাংশ।

 

চমক হিসেবে এবার তৃতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। যদিও কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা, তবুও অপটার বিশ্লেষণে তাদের সম্ভাবনা বেড়েছে। আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.১ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৬.৪ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৭.৩ শতাংশ।

Manual1 Ad Code

 

চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬২.৪ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৫ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬.৫ শতাংশ। অন্য চার দল; নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো ও বেলজিয়ামের শিরোপা জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে মনে করছে অপটার সুপারকম্পিউটার।

 

Manual8 Ad Code

অপটার সুপারকম্পিউটারের সর্বশেষ শিরোপা জয়ের সম্ভাবনা:

ফ্রান্স- ২৭.৩% স্পেন- ২১.৩% আর্জেন্টিনা- ১৭.৩% ইংল্যান্ড- ১৬.৫% নরওয়ে- ৬.৬% সুইজারল্যান্ড- ৩.৮% মরক্কো- ৩.৭% বেলজিয়াম- ৩.৬%

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code