গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, শীর্ষ সন্ত্রাসী বদই গ্রেফতার

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, শীর্ষ সন্ত্রাসী বদই গ্রেফতার

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা সদরে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী অপু খান বদইকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

 

গ্রেফতার অপু খান বদই উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিকরবাড়ি গ্রামের মরহুম পাখি খানের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং সাবেক পৌর কাউন্সিলর রুহিন আহমদ খানের ভাতিজা।

 

পুলিশের দাবি, গ্রেফতার হওয়া বদইর বিরুদ্ধে জিআর মামলা নম্বর-১০৮/২০২৬ ছাড়াও সন্ত্রাসবিরোধী আইন এবং বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

Manual4 Ad Code

 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এআরকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code